বন্ধ করুন
মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা: জড়িতদের গ্রেপ্তারে অভিযান
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা: জড়িতদের গ্রেপ্তারে অভিযান


মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা: জড়িতদের গ্রেপ্তারে অভিযান
মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা: জড়িতদের গ্রেপ্তারে অভিযান
Featured Image

মধ্যরাতে হামলা চালিয়ে রাজধানীর মিরপুর-১ এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান শনিবার মহাখালীতে সাংবাদিকদের এই কথা জানান। তিনি বলেন, এ ধরনের ঘটনা সরকার চায় না এবং ঘটনায় জড়িত যে-ই হোক তাকে দ্রুত গ্রেপ্তার করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার রাজধানীর মহাখালী কড়াইল বস্তির টিএনটি খেলার মাঠে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, হামলার খবর পেয়ে তিনি শুক্রবারই সেখানে গিয়ে পরিস্থিতি দেখে এসেছেন। তবে রাতে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশের উপকমিশনারের সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন যে ঘটনায় মামলা হয়েছে এবং তদন্ত চলছে। বিভিন্ন ক্যামেরার ফুটেজ দেখে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

ভাঙচুরের পর টিকাদান কর্মসূচি চালু রাখা যাবে কি না, জানতে চাইলে প্রশাসক বলেন সেখানে ইতোমধ্যে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। সংশ্লিষ্টরা তাদের কার্যক্রম চালিয়ে যাবেন এবং এ ক্ষেত্রে সিটি করপোরেশনের যতটুকু সহযোগিতা প্রয়োজন, তা করা হবে। ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানের ব্যানারে এ ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ এসেছে।

উল্লেখ্য, এই ঘটনায় এক কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক নাসরিন আখতার। এ ঘটনায় ইতোমধ্যে তিনি বাদী হয়ে শাহ আলী থানায় মামলা করেছেন। শফিকুল ইসলাম খান জানান, সেখানে পুরোপুরি কোনো ভবন ছিল না, টিনশেডের মতো স্থাপনা ছিল এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।