বন্ধ করুন
গাইবান্ধার বালাসীতে অবৈধ বালু উত্তোলনে এলাকাবাসীর ধাওয়ায় বাল্কহেড আটক, জরিমানা
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

গাইবান্ধার বালাসীতে অবৈধ বালু উত্তোলনে এলাকাবাসীর ধাওয়ায় বাল্কহেড আটক, জরিমানা

শহীদুল ইসলাম শহীদ
শহীদুল ইসলাম শহীদ প্রতিনিধিঃ গাইবান্ধা
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
গাইবান্ধার বালাসীতে অবৈধ বালু উত্তোলনে এলাকাবাসীর ধাওয়ায় বাল্কহেড আটক, জরিমানা
গাইবান্ধার বালাসীতে অবৈধ বালু উত্তোলনে এলাকাবাসীর ধাওয়ায় বাল্কহেড আটক, জরিমানা
Featured Image

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসী এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে বালু উত্তোলনের অভিযোগে একটি বোলগেট আটক করেছে স্থানীয় এলাকাবাসী। পরে ঘটনাস্থলে গিয়ে প্রশাসনের কর্মকর্তারা বোলগেটটি জব্দ করেন এবং সংশ্লিষ্টদের জরিমানা করা হয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার বালাসী এলাকার খোলাবাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নদীভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবির মধ্যে ওই এলাকায় অনুমোদনহীনভাবে বালু উত্তোলন করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানতে পেরে এলাকাবাসী একযোগে বোলগেটটির দিকে ধাওয়া করে সেটি আটক করেন।

খবর পেয়ে ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), স্থানীয় চেয়ারম্যান মো. সোহেল রানা সালু, ৬ নম্বর ওয়ার্ডের সদস্য সাজু মিয়াসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থলে উপস্থিত হন।

পরে ভ্রাম্যমাণ আদালত/প্রশাসনের পক্ষ থেকে বালু উত্তোলনের ঘটনায় বোলগেটের মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয় বলে জানা গেছে। একই ঘটনায় নৌকার মালিককেও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এলাকাবাসীর দাবি, ব্রহ্মপুত্র নদে অনিয়ন্ত্রিত বালু উত্তোলন বন্ধ করে নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।