বন্ধ করুন
গাইবান্ধায় সার ও কীটনাশক ডিলার নিয়োগ চূড়ান্ত তালিকায় আওয়ামীলীগ কর্মীর নাম থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

গাইবান্ধায় সার ও কীটনাশক ডিলার নিয়োগ চূড়ান্ত তালিকায় আওয়ামীলীগ কর্মীর নাম থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

শহীদুল ইসলাম শহীদ
শহীদুল ইসলাম শহীদ প্রতিনিধিঃ গাইবান্ধা
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
গাইবান্ধায় সার ও কীটনাশক ডিলার নিয়োগ চূড়ান্ত তালিকায় আওয়ামীলীগ কর্মীর নাম থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাইবান্ধায় সার ও কীটনাশক ডিলার নিয়োগ চূড়ান্ত তালিকায় আওয়ামীলীগ কর্মীর নাম থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন
Featured Image

গাইবান্ধায় সার ও কীটনাশক ডিলার নিয়োগের চূড়ান্ত তালিকায় আওয়ামী লীগের এক সক্রিয় কর্মীর নাম রাখার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সাঘাটা উপজেলার পদুমশহর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ডিলার প্রত্যাশী মো. শাহিনুর ইসলাম।

লিখিত বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশে সার ও কীটনাশক ডিলার নিয়োগ প্রক্রিয়া বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। সাঘাটা উপজেলার পদুমশহর ইউনিয়নে সার ও কীটনাশক ডিলার নিয়োগের জন্য ৩ জন নামের মধ্যে এ.টি.এম. সাখাওয়াত হোসেনের নাম চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে।

শাহিনুর ইসলাম অভিযোগ করেন, এ.টি.এম. সাখাওয়াত হোসেন আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী। তিনি ২০১৬ সালের জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে এবং ২০১৪, ২০১৯ ও ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেন। এছাড়া ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপনের নৌকা প্রতীকের পক্ষে ব্যাপক ভাবে কাজ করেছেন বলে দাবি করেন তিনি।

এমন রাজনৈতিক পরিচয়ের একজন ব্যক্তির নাম সার ও কীটনাশক ডিলার নিয়োগের চূড়ান্ত তালিকায় কীভাবে এসেছে এ নিয়ে প্রশ্ন তোলেন শাহিনুর ইসলাম।

সংবাদ সম্মেলনে তিনি গাইবান্ধার জেলা প্রশাসক ও জেলা সার ও কীটনাশক ডিলার নিয়োগ কমিটির সভাপতির কাছে এ.টি.এম.সাখাওয়াত হোসেনের নাম চূড়ান্ত তালিকা থেকে বাতিলের দাবি জানান।

সংবাদ সম্মেলনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।