বন্ধ করুন
ডেঙ্গু সচেতনতায় সাজেদা জাব্বার হাসপাতালের ব্যতিক্রমী আয়োজন
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


ডেঙ্গু সচেতনতায় সাজেদা জাব্বার হাসপাতালের ব্যতিক্রমী আয়োজন


আল-আমিন
আল-আমিন জেলা প্রতিনিধিঃ শরিয়তপুর
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
ডেঙ্গু সচেতনতায় সাজেদা জাব্বার হাসপাতালের ব্যতিক্রমী আয়োজন
ডেঙ্গু সচেতনতায় সাজেদা জাব্বার হাসপাতালের ব্যতিক্রমী আয়োজন
Featured Image

‎শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে ডেঙ্গু ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সাজেদা জাব্বার হাসপাতাল কর্তৃপক্ষ। এ আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরির পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়।

‎‎এ উপলক্ষে সখিপুরের জব্বার পল্লী গণকবরস্থান সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। একই সঙ্গে স্থানীয় সাধারণ মানুষ, অটোরিকশা, ভ্যান ও মোটরযান চালকদের মধ্যে দুপুরের খাবার, টি-শার্ট ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।

‎‎অনুষ্ঠানে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসা গ্রহণ নয়, আগে থেকেই সচেতনতা ও পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব দিতে হবে। বাড়ির আশপাশে পানি জমে থাকতে দেওয়া যাবে না। বিশেষ করে পরিত্যক্ত পাত্র, টায়ার, ডাবের খোসা, ফুলের টবসহ যেসব স্থানে পানি জমে এডিস মশার বংশবিস্তার হতে পারে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার করতে হবে।

‎‎সাজেদা জাব্বার হাসপাতালের নির্বাহী পরিচালক মাহবুব আলম বলেন, ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসার পাশাপাশি জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যেই হাসপাতালের পক্ষ থেকে এ ধরনের ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। সবাইকে নিজেদের বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি।

‎‎হাসপাতালের চেয়ারম্যান খোকন মুন্সি বলেন, মানুষের স্বাস্থ্য সুরক্ষায় চিকিৎসাসেবার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকেও বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন। ডেঙ্গু প্রতিরোধে সমাজের প্রতিটি মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

‎‎এ সময় স্থানীয় অটোরিকশাচালকরা হাসপাতাল কর্তৃপক্ষের এ উদ্যোগকে স্বাগত জানান। তাদের একজন বলেন, প্রতিদিন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে চলাফেরা করতে হয়। ডেঙ্গুসহ মশাবাহিত রোগ থেকে নিজেদের ও যাত্রীদের নিরাপদ রাখতে পরিচ্ছন্নতার বিষয়ে আরও সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে। হাসপাতালের পক্ষ থেকে খাবার, টি-শার্ট ও আর্থিক সহায়তা দেওয়ায় তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

‎‎অনুষ্ঠানে সর্বসাধারণকে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস এবং মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতন থাকার আহ্বান জানানো হয়।

‎‎বক্তারা আরও বলেন, কারও শরীরে ডেঙ্গুর কোনো লক্ষণ যেমন জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথা, চোখের পেছনে ব্যথা, বমি বা অতিরিক্ত দুর্বলতা দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রয়োজন অনুযায়ী সাজেদা জাব্বার হাসপাতালসহ নিকটস্থ যেকোনো হাসপাতালে চিকিৎসা গ্রহণের পরামর্শ দেওয়া হয়।