বন্ধ করুন
গাইবান্ধা জ্বালানি তেলের মূল্য প্রত্যাহারের দাবিতে ‎সিপিবির বিক্ষোভ মিছিল ও সমাবেশ ‎
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

গাইবান্ধা জ্বালানি তেলের মূল্য প্রত্যাহারের দাবিতে ‎সিপিবির বিক্ষোভ মিছিল ও সমাবেশ ‎

শহীদুল ইসলাম শহীদ
শহীদুল ইসলাম শহীদ প্রতিনিধিঃ গাইবান্ধা
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
গাইবান্ধা জ্বালানি তেলের মূল্য প্রত্যাহারের দাবিতে ‎সিপিবির বিক্ষোভ মিছিল ও সমাবেশ  ‎
গাইবান্ধা জ্বালানি তেলের মূল্য প্রত্যাহারের দাবিতে ‎সিপিবির বিক্ষোভ মিছিল ও সমাবেশ ‎
Featured Image

রাতারাতি সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদ ও অবিলম্বে বাড়তি মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি গাইবান্ধা জেলা শাখার আয়োজনো ২৬ সেপ্টেম্বর  শনিবার শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‎পৌর শহরের ডিবি রোডে গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থা-গানাসাস মার্কেটের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ ‎সমাবেশে বক্তারা প্রশ্ন তোলেন, যেখানে বিশ্ববাজারে তেলের দাম কম সেখানে বাংলাদেশে হঠাৎ করে রাতের বেলা কিভাবে দাম বাড়িয়ে দেয়া হলো? এ বিষয়ে তারা প্রধানমন্ত্রী দেশে ফেরার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান, অন্যথায় চরম আন্দোলনের হুশিয়ারি দেন। এ সময় বক্তারা অবিলম্বে সার, গ্যাস সংকট নিরসনের দাবি জানান। 

‎সমাবেশে পার্টির জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. মুরাদ জামান রব্বানীর সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য মিহির ঘোষ, জেলা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, সম্পাদকমণ্ডলীর সদস্য রেবতি বর্মন, গোলাম রব্বানী মুসা, সাদেকুল ইসলামসহ অন্যান্যরা।