বন্ধ করুন
রাজধানীতে পরিত্যক্ত টয়লেট থেকে কি‌শো‌রের লাশ উদ্ধার
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

রাজধানীতে পরিত্যক্ত টয়লেট থেকে কি‌শো‌রের লাশ উদ্ধার

মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
রাজধানীতে পরিত্যক্ত টয়লেট থেকে কি‌শো‌রের লাশ উদ্ধার
রাজধানীতে পরিত্যক্ত টয়লেট থেকে কি‌শো‌রের লাশ উদ্ধার
Featured Image

রাজধানীর শ্যামপুরের জুরাইন রেলওয়ে ব্রিজের নিচে একটি পাবলিক টয়লেটের পরিত্যক্ত কক্ষ থেকে আনুমানিক ১৬ বছর বয়সী এক কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শ্যামপুর থানার এসআই মো. কামাল হোসেন জানান, শুক্রবার সকাল সোয়া ৭টার দি‌কে খবর পেয়ে টয়লেটের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়। প‌রে বিকালের দিকে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এসআই কামাল হোসেন জানান, প্রাথমিকভাবে এটি একজন পুরুষের (বয়স আনুমানিক ১৬ বছর) বলে ধারণা করা হচ্ছে। তার পরনে একটি হাফপ্যান্ট ও টি-শার্ট ছিল, তবে লাশটি অর্ধগলিত হওয়ায় পোশাকের মূল রং বোঝা যায়নি। তিনি আরও জানান, লাশের মাথার অংশ কঙ্কাল হয়ে গেছে এবং ডান কপালে ফাটা চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, মাথায় আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে এবং শরীরের বাকি অংশও পচে বিকৃত হয়ে গেছে।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে আলামত হিসেবে একটি রশি ও চুল উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই কেবল মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।