শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চরভাগা ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পদ শূন্য থাকায় নতুন আহ্বায়ক হিসেবে আয়ুব আলী হাওলাদারকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, সখিপুর থানা শাখার প্যাডে দেওয়া এক চিঠির মাধ্যমে আয়ুব আলী হাওলাদারকে চরভাগা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়ার বিষয়টি জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা এবং সাংগঠনিক কার্যক্রম বিবেচনায় আয়ুব আলী হাওলাদারকে চরভাগা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পদে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা প্রকাশ করা হয়।
নতুন দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক আয়ুব আলী হাওলাদার বলেন, দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার জন্য তিনি কাজ করবেন।
এদিকে নতুন আহ্বায়ককে ফুলের মালা দিয়ে বরণ করে নেন সখিপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফাইজুল ইসলাম সরদার ও সদস্য সচিব ইমরান হোসেন বাবু বকাউল। এ সময় চরভাগা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নয়জন যুগ্ম আহ্বায়কও উপস্থিত থেকে আয়ুব আলী হাওলাদারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
চরভাগা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নতুন নেতৃত্বকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার হওয়ার প্রত্যাশা দেখা দিয়েছে।