গাইবান্ধা সদর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫০ বোতল এসকাফ (Eskuf) সিরাপ ও একটি রেজিস্ট্রেশন বিহীন পালসার মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেফতার তথ্য জানিয়েছে পুলিশ।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতার দুজন হলেন—মো. রকিবুজ্জামান রকি (২৮) ও মো. রাশেদ মিয়া প্রিন্স (৪৮)। তারা গাইবান্ধা সদর উপজেলার বাসিন্দা।
পুলিশ জানায়, তাদের কাছ থেকে ৫০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়েছে, যার মোট পরিমাণ ৫ লিটার। উদ্ধারকৃত সিরাপের আনুমানিক মূল্য ৭৫ হাজার টাকা। এ সময় রেজিস্ট্রেশনবিহীন একটি লাল-কালো রঙের পালসার ১৫০ সিসি মোটরসাইকেলও জব্দ করা হয়।
এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। পরে গ্রেফতার ব্যক্তিদের উদ্ধার করা আলামতসহ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।