বন্ধ করুন
গোবিন্দগঞ্জ থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে যাওয়ার পথে ২টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

গোবিন্দগঞ্জ থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে যাওয়ার পথে ২টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

শহীদুল ইসলাম শহীদ
শহীদুল ইসলাম শহীদ প্রতিনিধিঃ গাইবান্ধা
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
গোবিন্দগঞ্জ থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে যাওয়ার পথে ২টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
গোবিন্দগঞ্জ থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে যাওয়ার পথে ২টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
Featured Image

গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে ভারতে পাচারের প্রস্তুতি কালে দুটি কষ্টি৷ পাথরের মূর্তি উদ্ধার করেছে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। পালিয়ে গেছে আরও ৮-১০ জন। গেল রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সাখাহার ইউনিয়নের জিড়াই গ্রামের কোগারিয়া-জিড়াই পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন এনামুল হক (৫০), আলিপ হোসেন (২২) ও সরজিনা আক্তার (৩০)।

 এ সময় তাদের ফেলে যাওয়া দুটি মূর্তি উদ্ধার করা হয়। এর মধ্যে একটি বিষ্ণু মূর্তি, যার ওজন ১৬ দশমিক ৮৭ কেজি ও  মূল্য ১৬ লাখ ৮৭ হাজার টাকা। 

অপরটি কষ্টিপাথর সদৃশ বস্তু, যার ওজন ১১৯ কেজি ও মূল্য ১ কোটি ১৯ লাখ টাকা।

বিজিবির দাবি, মূর্তি দুটি ভারতে পাচারের উদ্দেশ্যে ঘটনাস্থলে নেওয়া হয়েছিল। 

এ ঘটনায় ২০ বিজিবির জেসিও-১০৯২৭  সেকেন্দার আলী বাদী হয়ে আটক তিনজনসহ পলাতক ৮-১০ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে গোবিন্দগঞ্জ থানায় এজাহার দায়ের করেছেন।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক এজাহার পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।