বন্ধ করুন
বিশ্ব হার্ট দিবসে আলোকের বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্প
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


বিশ্ব হার্ট দিবসে আলোকের বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্প


মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
বিশ্ব হার্ট দিবসে আলোকের বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্প
বিশ্ব হার্ট দিবসে আলোকের বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্প
Featured Image

বিশ্ব হার্ট দিবস উপলক্ষ্যে হৃদ্‌রোগ প্রতিরোধ ও হৃস্বাস্থ্য সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করতে যাচ্ছে। আগামী মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকার আলোকের নির্বাচিত শাখাগুলোতে এই ক্যাম্প অনুষ্ঠিত হবে।

ক্যাম্পে আগতদের জন্য ইসিজি, ব্লাড গ্লুকোজ ফাস্টিং বা র‍্যান্ডম এবং ব্লাড প্রেশার মেজারমেন্ট সম্পূর্ণ বিনামূল্যে করা হবে। প্রয়োজন অনুযায়ী রোগীরা চিকিৎসকের পরামর্শ গ্রহণের সুযোগ পাবেন এবং চিকিৎসকের পরামর্শে প্রয়োজনীয় অন্যান্য পরীক্ষায় থাকছে ৫০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়।

ঢাকার আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার দ্বিতীয় তলা, আলোক মিরপুর ১, আলোক মিরপুর পল্লবী সাড়ে এগারো এবং আলোক মিরপুর ১৪ কচুক্ষেত শাখায় এই ক্যাম্পটি পরিচালিত হবে। বিশেষজ্ঞরা মনে করেন হৃদরোগের ঝুঁকি কমাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, রক্তচাপ ও রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণ এবং সময়মতো চিকিৎসকের পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশ্ব হার্ট দিবসের এই আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে হৃদ্‌স্বাস্থ্য বিষয়ে সচেতনতা আরও বৃদ্ধি পাবে বলে আশা করছে আয়োজক প্রতিষ্ঠান। আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল সবাইকে ক্যাম্পে অংশ নিয়ে নিজের ও পরিবারের হৃদ্‌স্বাস্থ্যের বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে এবং বিস্তারিত তথ্যের জন্য ১০৬৭২ অথবা ০৯৬১০১০০৯৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।