পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে আশুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দীন।
এ সময় আরও উপস্থিত ছিলেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের ইউপি প্রশাসনিক কর্মকর্তা শ্যাম সুন্দর মন্ডল, ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. বেলায়েত হোসেন, সংরক্ষিত আসন ১, ২ ও ৩-এর সদস্য মমতাজ বেগম এবং সংরক্ষিত আসন ৭, ৮ ও ৯-এর সদস্য মোসা. রাশিদা বেগম।
গাছ বিতরণ কর্মসূচির মাধ্যমে স্থানীয়দের মধ্যে বিভিন্ন ধরনের গাছের চারা বিতরণ করা হয়। আয়োজকরা জানান, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।
আশুলিয়া ইউনিয়ন পরিষদের এ উদ্যোগকে স্থানীয়রা ইতিবাচকভাবে দেখছেন।