বন্ধ করুন
রাজপথে নামলে নিষিদ্ধ সংগঠন এক মিনিটও টিকবে না: সাভারে ছাত্রদলের হুঙ্কার।
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

রাজপথে নামলে নিষিদ্ধ সংগঠন এক মিনিটও টিকবে না: সাভারে ছাত্রদলের হুঙ্কার।

মোঃ আলামিন বেপারী
মোঃ আলামিন বেপারী নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
রাজপথে নামলে নিষিদ্ধ সংগঠন এক মিনিটও টিকবে না: সাভারে ছাত্রদলের হুঙ্কার।
রাজপথে নামলে নিষিদ্ধ সংগঠন এক মিনিটও টিকবে না: সাভারে ছাত্রদলের হুঙ্কার।
Featured Image

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শক্ত অবস্থান নিলে রাজপথে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের কোনো অস্তিত্বই থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন। ​গতকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) সাভারের নবীনগরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চক্রান্তের প্রতিবাদে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। তমিজ উদ্দিন বলেন, স্বৈরাচারী শাসনামলে বন্দুকের মুখ তোয়াক্কা না করে ছাত্রদল রাজপথ আঁকড়ে ধরে রেখেছিল। কিন্তু নিষিদ্ধ দলের সেই নৈতিক সাহস বা সাংগঠনিক শক্তি নেই। ছাত্রদল মাঠে নামলে তারা এক মুহূর্তও টিকতে পারবে না। ​প্রশাসনের প্রতি তোপ দাগিয়ে তিনি আরও যোগ করেন, "ছাত্রদের ওপর হামলা ও হত্যা মামলার আসামিরা এখনো অবাধে ঘুরে বেড়াচ্ছে। অনতিবিলম্বে এসব আসামিসহ চিহ্নিত অপশক্তিগুলোকে গ্রেপ্তারের আওতায় আনতে হবে।"

​সমাবেশে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক সৌরভসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ​সমাবেশ শেষে জয় রেস্টুরেন্টের সামনে থেকে নেতাকর্মীরা একটি প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়কের প্রধান প্রধান অংশ প্রদক্ষিণ করে সমাপ্ত হয়।