আমেরিকায় নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার জানিয়েছেন যে, অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার কাছে এক চেকপোস্টে গাড়িচাপার ঘটনায় তার সেনা পুত্র আহত হয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, চিকিৎসকরা তার ছেলে নেরিয়া দোভ বেন চানার জীবন বাঁচানোর জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন।
ইসরায়েলি পুলিশ জানিয়েছে, বেইত হোরন বসতির কাছে একটি চৌকিতে নিয়োজিত বাহিনীর দিকে গাড়ি চালিয়ে যাওয়ার পর সেনাসদস্য আহত হন এবং ওই হামলাকারীকে গুলি করে হত্যা করা হয়।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় নিহত ফিলিস্তিনি যুবকের নাম ২৯ বছর বয়সী মাহমুদ মোহাম্মদ মাহমুদ সুলাইমান বলে শনাক্ত করেছে এবং ইসরায়েলি কর্তৃপক্ষ তার মরদেহ আটকে রেখেছে বলে জানিয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বর মাসে গাজায় যুদ্ধ চলাকালে লেটারের অপর এক ছেলে মোশে ইয়েদিদিয়া নিহত হয়েছিলেন।