বন্ধ করুন
জাপানে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশি বংশোদ্ভূত যুবকের বিবাহ সংবর্ধনা
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

জাপানে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশি বংশোদ্ভূত যুবকের বিবাহ সংবর্ধনা

মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
জাপানে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশি বংশোদ্ভূত যুবকের বিবাহ সংবর্ধনা
জাপানে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশি বংশোদ্ভূত যুবকের বিবাহ সংবর্ধনা
Featured Image

জাপানে প্রবাসী বাংলাদেশি সমাজে এক আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মীর দোদি আল রিউ ও মোরি নানাকোর বিবাহোত্তর সংবর্ধনা। গত ২০ সেপ্টেম্বর রোববার টোকিওর অদূরে ইবারাকি প্রিফেকচারের সাশিমা সিটির ‘ব্যাংকোয়েট হাউস আলিমোর’-এ এই বর্ণাঢ্য উৎসবের আয়োজন করা হয়।

জাপান বিএনপির সভাপতি মীর রেজাউল করিম রেজা ও মীর কাজুয়ের জ্যেষ্ঠ পুত্র মীর দোদি আল রিউয়ের এই অনুষ্ঠানে দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের প্রবাসীরা যোগ দেন। জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীর উপস্থিতি এই আয়োজনে এক ভিন্ন মাত্রা যোগ করে।

বৈরী আবহাওয়া ও সামুদ্রিক ঝড়ের প্রভাব উপেক্ষা করে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি, জাপানি নাগরিক এবং বিভিন্ন দেশের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত পদচারণায় পুরো অনুষ্ঠানস্থল যেন এক খণ্ড ‘ছোট বাংলাদেশে’ পরিণত হয়।

প্রবাসে এই ধরনের আয়োজন কেবল সামাজিক অনুষ্ঠান নয়, বরং এটি জাতিসত্তার ভেদাভেদ ভুলে এক মিলনমেলায় পরিণত হয়। পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্য দিয়ে এই বিবাহোত্তর সংবর্ধনা প্রবাসে বাঙালির সামাজিক বন্ধনের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।