বন্ধ করুন
গাইবান্ধা জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

গাইবান্ধা জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত

শহীদুল ইসলাম শহীদ
শহীদুল ইসলাম শহীদ সংবাদদাতাঃ গাইবান্ধা
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
গাইবান্ধা জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত
গাইবান্ধা জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত
Featured Image

গাইবান্ধা জেলা পুলিশের আয়োজনে ২৩ সেেপ্টেম্বর সকালে পুলিশ লাইন্স ড্রিল সেডে অফিসার ও ফোর্সের সমন্বয়ে কিট প্যারেড অনুষ্ঠিত হয়। কিট প্যারেডে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন জনাব শরীফ আল রাজীব, পিপিএম,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), গাইবান্ধা মহোদয়।

পরিদর্শনকালে কিট প্যারেডে অংশগ্রহণকারী সদস্যদের কিট ও কিট বই পরিদর্শন করেন। প্রাপ্যতা সম্পর্কে সম্যক ধারণা লাভ, প্রাপ্যতানুযায়ী কিট সামগ্রীর সুষম বন্টন, পোশাক সেলাইয়ের মান,প্রাপ্য সামগ্রীর যথাযথ ব্যবহার ও অপব্যবহার সংক্রান্তে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন আরআই, পুলিশ লাইন্স, গাইবান্ধাসহ,জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীগণ এবং কিট প্যারেডে অংশগ্রহণকারী সদস্যবৃন্দ।