বন্ধ করুন
সুন্দরগঞ্জে বাড়ছে আ,ত্ম,হ,ত্যা,র প্রবণতা: একই দিনে দুই নারীর ঝু,ল,ন্ত ম,র,দে,হ উদ্ধার
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সুন্দরগঞ্জে বাড়ছে আ,ত্ম,হ,ত্যা,র প্রবণতা: একই দিনে দুই নারীর ঝু,ল,ন্ত ম,র,দে,হ উদ্ধার

শহীদুল ইসলাম শহীদ
শহীদুল ইসলাম শহীদ জেলা প্রতিনিধি: গাইবান্ধা
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
সুন্দরগঞ্জে বাড়ছে আ,ত্ম,হ,ত্যা,র প্রবণতা: একই দিনে দুই নারীর ঝু,ল,ন্ত ম,র,দে,হ উদ্ধার
সুন্দরগঞ্জে বাড়ছে আ,ত্ম,হ,ত্যা,র প্রবণতা: একই দিনে দুই নারীর ঝু,ল,ন্ত ম,র,দে,হ উদ্ধার
Featured Image

গাইবান্ধার সুন্দরগঞ্জে পৃথক ঘটনায় সাজেদা বেগম (৩০) ও সিদ্দিকা খাতুন (২৩) নামে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সিদ্দিকা খাতুনের মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে।

২১ সেপ্টেম্বর রোজ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ। রবিবার দিবাগত রাতে উপজেলার সোনারায় ইউনিয়নের পূর্ব শিবরাম নামক গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহত সাজেদা বেগম পূর্ব শিবরাম গ্রামের আউয়াল মিয়ার স্ত্রী এবং সিদ্দিকা খাতুন নেংটিপাড়া এলাকার হিরা মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে সিদ্দিকা খাতুনকে নিজ বাড়ির টিনের ঘরের ধরনার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এরপর রাত সাড়ে ৮টার দিকে একই ইউনিয়নের পূর্ব শিবরাম গ্রামের নিজ বাড়ি থেকে সাজেদা বেগমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ঘটনাগুলো আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।

সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, পৃথক ঘটনায় দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সিদ্দিকা খাতুনের ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলা হয়েছে। অপর ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।