বন্ধ করুন
জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: প্রতিমন্ত্রী
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: প্রতিমন্ত্রী

মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: প্রতিমন্ত্রী
জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: প্রতিমন্ত্রী
Featured Image

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, জ্বালানি তেলের দাম আর বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। বরং সুযোগ তৈরি হলে বর্তমান দামের চেয়ে কমানো হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বুধবার ঝিনাইদহের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনও কম রয়েছে।

তিনি আরও বলেন, দামের বড় ব্যবধান থাকলে তেল পাচার ঠেকানো কঠিন হয়ে পড়ে এবং বিকল্প না থাকায় সরকার দাম বাড়িয়েছিল। মধ্যপ্রাচ্যের সংকট কাটলে এবং বাজার স্থিতিশীল হলে দেশে দাম সমন্বয় করা হবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানও বক্তব্য প্রদান করেন। এ সময় জামায়াতে ইসলামীর সমালোচনা করে তিনি বলেন, দলটি বিরোধী দল থেকে জালিমে পরিণত হয়েছে এবং ফ্যাসিবাদী আচরণ করছে। দলটির এই আচরণের উপযুক্ত জবাব দেশের জনগণই দেবে বলে মন্তব্য করেন তিনি।