বন্ধ করুন
গাইবান্ধায় সাংবাদিকদের পেশাদারিত্ব নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ অনুষ্ঠিত
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


গাইবান্ধায় সাংবাদিকদের পেশাদারিত্ব নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ অনুষ্ঠিত


শহীদুল ইসলাম শহীদ
শহীদুল ইসলাম শহীদ সংবাদদাতাঃ গাইবান্ধা
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
গাইবান্ধায় সাংবাদিকদের পেশাদারিত্ব নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ অনুষ্ঠিত
গাইবান্ধায় সাংবাদিকদের পেশাদারিত্ব নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ অনুষ্ঠিত
Featured Image

গাইবান্ধায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে"গণমাধ্যমকর্মীদের পেশাদারিত্ব নিশ্চিতকরণে অধিকার ও পেশাগত দায়িত্ববোধ সম্পর্কিত আইন ও বিধি-বিধান বাস্তবায়নের গুরুত্ব"শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) গাইবান্ধা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৪০ জন সাংবাদিক অংশ নেন।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দীনের পক্ষে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ডি.এম. হাসিবুল বেনজীর। রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (যুগ্মসচিব) মো. আব্দুস সবুর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাইবান্ধার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মো. মনিরুজ্জামান।

প্রশিক্ষণ কর্মশালায় সাংবাদিকদের পেশাগত অধিকার ও দায়িত্ববোধ, গণমাধ্যম-সংশ্লিষ্ট আইন ও বিধি-বিধান এবং সাংবাদিকতার ক্ষেত্রে পেশাদারিত্ব নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

কর্মশালায় প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম ও জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান জানান, প্রথম ধাপে ৪০ জন সাংবাদিককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। দ্বিতীয় ধাপে জেলার অবশিষ্ট সাংবাদিকদের প্রশিক্ষণের আওতায় আনার ব্যবস্থা করা হবে।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ৪০ জন সাংবাদিকের হাতে প্রশিক্ষণ সনদ (সার্টিফিকেট) তুলে দেওয়া হয়।

বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে এবং গাইবান্ধা জেলা প্রশাসনের সহযোগিতায় দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।