বন্ধ করুন
প্রথমবার জুটি বেঁধে আসছে বিশেষ ফিকশন ‘ওয়াদা’
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

প্রথমবার জুটি বেঁধে আসছে বিশেষ ফিকশন ‘ওয়াদা’

মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
প্রথমবার জুটি বেঁধে আসছে বিশেষ ফিকশন ‘ওয়াদা’
প্রথমবার জুটি বেঁধে আসছে বিশেষ ফিকশন ‘ওয়াদা’
Featured Image

পারিবারিক টানাপড়েন, ত্যাগ ও বুকচাপা ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হয়েছে বিশেষ ফিকশন ‘ওয়াদা’। এশিয়ান ডুপ্লেক্স নিবেদিত নাটকটি রচনা করেছেন জান্নাতারা ফেরদৌস মিলা এবং পরিচালনা করেছেন জিয়াউদ্দিন আলম।

ছোটপর্দার দর্শকদের জন্য নির্মিত এই ফিকশনটি বুধবার ২৩ সেপ্টেম্বর দুপুর ১২টায় প্রিয়ন্তী এইচডি ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। ‘ওয়াদা’ নাটকে প্রথমবার জুটি বেঁধেছেন তুহিন চৌধুরী ও সাহেলা সাথী, যা নিয়ে দর্শকদের মাঝে আগ্রহ তৈরি হয়েছে।

ফিকশনটিতে তুহিন চৌধুরী ও সাহেলা সাথীর পাশাপাশি অভিনয় করেছেন সামিয়া আফরিন মৌ, পামির আহমেদ, মানহা ইসলাম, জহিরুল হক, রেশমা আহমেদ প্রমুখ। এর চিত্রগ্রহণ করেছেন হাসানউজ্জামান রাজীব এবং প্রযোজনায় রয়েছেন মনোয়ার হোসেন পাঠান।

গল্পের আবেগ ও চরিত্রগুলোর নানা সংকট দর্শকদের হৃদয়ে দাগ কাটবে বলে প্রত্যাশা নির্মাতা ও সংশ্লিষ্টদের। পারিবারিক সম্পর্কের নানা দিককে কেন্দ্র করে নির্মিত এই নাটকটি সবার ভালো লাগবে।