বন্ধ করুন
দৌলতখানে যৌতুকের দাবিতে গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপ, স্বামী আটক
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


দৌলতখানে যৌতুকের দাবিতে গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপ, স্বামী আটক


মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
দৌলতখানে যৌতুকের দাবিতে গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপ, স্বামী আটক
দৌলতখানে যৌতুকের দাবিতে গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপ, স্বামী আটক
Featured Image

ভোলার দৌলতখান উপজেলায় যৌতুকের দাবিতে আঁখি আক্তার নামে এক গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপ করে দগ্ধ করেছে তার স্বামী হাসনাইন আহমেদ মুসা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে দগ্ধ অবস্থায় আঁখি আক্তারকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, তার বুক ও পেটের ওপরের অংশে পোড়া জখম রয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

পরিবারের অভিযোগ, প্রায় পাঁচ মাস আগে হাসনাইন আহমেদ মুসার সঙ্গে আঁখির বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো। বিষয়টি নিয়ে দুই পরিবারের মধ্যে একাধিকবার সালিশ-মীমাংসার চেষ্টা করা হলেও সমস্যার সমাধান হয়নি বলে পরিবারের সদস্যরা দাবি করেছেন।

ভুক্তভোগীর পরিবারের ভাষ্য, গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) আঁখি স্বামীর বাড়িতে গেলে ওই রাতেই ঘুমন্ত অবস্থায় তার শরীরে অ্যাসিডজাতীয় পদার্থ নিক্ষেপ করা হয়। এতে তার বুক ও পেটের ওপরের অংশ ঝলসে যায়। পরে তাকে প্রায় দুই দিন বাড়িতে আটকে রাখা হয়েছিল বলেও অভিযোগ করা হয়েছে।

পরে সুযোগ পেয়ে আঁখি বাবার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানান। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফকরুল ইসলাম জানান, গৃহবধূর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে তখনও লিখিত অভিযোগ বা মামলা করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে অ্যাসিড নিক্ষেপের অভিযোগের সত্যতা এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।