বন্ধ করুন
সামাজিক সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় সহায়তা চায় বাংলাদেশ
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


সামাজিক সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় সহায়তা চায় বাংলাদেশ


মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
সামাজিক সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় সহায়তা চায় বাংলাদেশ
সামাজিক সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় সহায়তা চায় বাংলাদেশ
Featured Image

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে প্রায় ৩০ মিনিট বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংকের বিদ্যমান সম্পর্ক ও আগামী দিনের উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচিতে বিশ্বব্যাংকের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের এসব সামাজিক কর্মসূচি বিশ্বব্যাংকের কাছে প্রশংসিত হয়েছে এবং এতে বিশ্বব্যাংকের সমর্থন থাকবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তরুণ উদ্যোক্তাদের নিয়ে সরকারের চলমান উদ্যোগ আরও বড় পরিসরে নিতে বিশ্বব্যাংককে সঙ্গে নিয়ে কাজ করার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে। ৫০ শতাংশ অনুদান ও ৫০ শতাংশ রেয়াতি ঋণে তরুণ উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি কীভাবে বড় আকারে করা যায় তা নিয়ে আলোচনা হয়। বৈশ্বিক ও বহিরাগত বিভিন্ন ধাক্কার কারণে বাংলাদেশের অর্থনীতিতে তৈরি হওয়া চাপ এবং তেল-গ্যাসের সরবরাহব্যবস্থার সমস্যাও বৈঠকে উঠে আসে। সংকট মোকাবিলায় এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলো যাতে বাধাগ্রস্ত না হয়, সে জন্য বিশ্বব্যাংকের কাছে বিশেষ সহায়তা চাওয়া হয়েছে এবং বিশ্বব্যাংক বিষয়টি দেখবে বলে আশ্বস্ত করেছে।

এর আগে মঙ্গলবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের দেওয়া রাষ্ট্র ও সরকারপ্রধানদের জন্য আয়োজিত স্বাগত নাশতায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি ইউএনজিএর ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কেও অংশ নেন। আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে প্রথমবারের মতো ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।