বন্ধ করুন
নিউইয়র্কে প্রধানমন্ত্রী ও বিশ্বব্যাংক প্রেসিডেন্টের বৈঠক
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


নিউইয়র্কে প্রধানমন্ত্রী ও বিশ্বব্যাংক প্রেসিডেন্টের বৈঠক


মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
নিউইয়র্কে প্রধানমন্ত্রী ও বিশ্বব্যাংক প্রেসিডেন্টের বৈঠক
নিউইয়র্কে প্রধানমন্ত্রী ও বিশ্বব্যাংক প্রেসিডেন্টের বৈঠক
Featured Image

স্থানীয় সময় মঙ্গলবার সকালে নিউইয়র্কে জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সাইডলাইনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। প্রধানমন্ত্রী তারেক রহমান ও অজয় বাঙ্গার এই বৈঠকে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনাবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরসহ অন্যান্যরা।

বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, বিভিন্ন প্রকল্পে বিশ্বব্যাংকের সহযোগিতা বৃদ্ধি এবং জ্বালানি সঙ্কটসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী আগামী দিনে যেসব প্রকল্প হাতে নিতে যাচ্ছেন, সেইগুলোতে বিশ্বব্যাংকের অংশীদারিত্বের কাঠামোর আওতায় কী করা যায় তা নিয়ে কথা হয়েছে। এছাড়া ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো প্রধানমন্ত্রীর সামাজিক কর্মসূচিগুলো বিশ্বব্যাংকের কাছে প্রশংসিত হয়েছে এবং তারা এগুলোতে সমর্থন জানাবে।

টেকসই প্রকল্পগুলো খুবই মনোযোগ সহকারে দেখছে বিশ্বব্যাংক এবং ইয়াং এন্টারপ্রেনারশিপ ডেভলপমেন্টের মাধ্যমে কর্মসংস্থান বিষয়ক প্রকল্পগুলো বড় আকারে নেওয়ার ব্যাপারে উভয়পক্ষ একমত হয়েছে। ৫০ শতাংশ গ্র্যান্ট ও ৫০ শতাংশ কনসেশনাল লোনে তরুণদের কর্মসংস্থানের এই প্রোগ্রামটি ভবিষ্যতে বিশ্বব্যাংকের সাথে মিলে বড় আকারে করার বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া অভ্যন্তরীণ তেল-গ্যাস সঙ্কট উত্তরণে এবং সাপ্লাই চেইনের কারণে যেন প্রকল্পগুলো ব্যাহত না হয়, সেজন্য বিশ্বব্যাংকের এগিয়ে আসার বিষয়েও ঐকমত্য হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী নিশ্চিত করেন যে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের পারস্পরিক সম্পর্ক ও অংশীদারিত্ব আরও এগিয়ে নিতে উভয় পক্ষই একসাথে কাজ করতে সম্মত হয়েছে।