বন্ধ করুন
সুন্দরগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সুন্দরগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

মোঃ শহীদুল ইসলাম শহীদ
মোঃ শহীদুল ইসলাম শহীদ উপজেলা প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ (গাইবান্ধা)
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
সুন্দরগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
সুন্দরগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
Featured Image

গাইবান্ধার সুন্দরগঞ্জের গোপালচরণ এলাকায় চার মিনিটের ব্যবধানে তিনটি কক'টেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে করে স্থানীয় অধিবাসীদের মাঝে তীব্র আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কক'টেলের খোসা আলামত হিসেবে উদ্ধার করে এবং বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত শুরু করেছে।

​এদিকে,উদ্ভূত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী সহ বিএনপির নেতাকর্মীরা। আজ সকালে সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ ও সদস্যসচিব মাহমুদুল ইসলাম প্রামাণিকের নেতৃত্বাধীন এই সমাবেশে পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষনেতারা উপস্থিত ছিলেন। কক'টেল বিস্ফোরণে জড়িতদের চিহ্নিত করতে পুলিশি তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

​