বন্ধ করুন
নওগাঁ জেলা পুলিশের অভিযানে রানীনগর -আত্রাই -নাটোর আঞ্চলিক সড়কে ছিনতাই চক্রের অন্যতম দুই হোতা (ডাকাত) গ্রেফতার
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


নওগাঁ জেলা পুলিশের অভিযানে রানীনগর -আত্রাই -নাটোর আঞ্চলিক সড়কে ছিনতাই চক্রের অন্যতম দুই হোতা (ডাকাত) গ্রেফতার


প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
নওগাঁ জেলা পুলিশের অভিযানে রানীনগর -আত্রাই -নাটোর আঞ্চলিক সড়কে ছিনতাই চক্রের অন্যতম দুই হোতা (ডাকাত) গ্রেফতার
নওগাঁ জেলা পুলিশের অভিযানে রানীনগর -আত্রাই -নাটোর আঞ্চলিক সড়কে ছিনতাই চক্রের অন্যতম দুই হোতা (ডাকাত) গ্রেফতার
Featured Image

গত ১৭/৯/২৬ রাত আনুমানিক ৯.৩০ ঘটিকায়  নওগাঁ জেলার গুরুত্বপূর্ণ রানীনগর-আত্রাই- নাটোর আঞ্চলিক সড়কের রানীনগর -আবাদপুকুর সড়কের বেলঘড়িয়া বাজার এলাকায় একটি ছিনতাই এর ঘটনা ঘটে।

অজ্ঞাতনামা ছিনতাইকারী চক্র  বেলঘড়িয়া গ্রামস্থ নবীর খান এর সেডের সামনে নির্জন ফাঁকা রাস্তায় প্রথমে একজন হাঁস ব্যবসায়ীকে পথ রোধ করে, দ্বিতীয়ত একজন ভ্যান চালককে এবং তৃতীয়ত দুটি মোটরসাইকেলে চারজন আরোহীকে ধারালো হাসুয়া এবং দেশীয় অস্ত্র  নিয়ে পথচারীদের ভয়-ভীতি হত্যার  হুমকি প্রদর্শন পূর্বক  তাহাদের নিকট হইতে কয়েক হাজার টাকা  ও ৬/৭ মোবাইল ফোন ছিনতাই  করিয়া নিয়া যায়। 

অজ্ঞাতনামা দস্যদের আঘাতে ভিকটিম হাবিবুর বাশার, সুজন, এরশাদ সোহেল এবং ফয়সাল সহ কয়েকজন পর্যায়ক্রমে আহত হয়। তারা দু একজন ভিকটিমকে  তাহাদের পরিহিত কাপড় কেটে সেই কাপড় দ্বারা তাহাদের গাছের সাথে বাঁধিয়া রেখে চলিয়া যায়। সংবাদ পাওয়ার সাথে সাথেই রানীনগর থানা পুলিশ এবং নওগাঁ জেলা থেকে গোয়েন্দা পুলিশ ও স্পেশাল ফোর্স ঘটনাস্থলে প্রেরণ করা হয়। পুলিশ সুপার নওগাঁ মোহাম্মদ তারিকুল ইসলাম আসামিদেরকে গ্রেফতার করার জন্য জেলা গোয়েন্দা শাখা রানীনগর থানা এবং আত্রাই থানার সমন্বয়ে চৌকস  দল গঠন করেন। 

১৭-১৮ দুইদিন সাক্ষ্য প্রমাণ তথ্যপ্রযুক্তি এবং ডাটা বিশ্লেষণ করে আসামিদেরকে সনাক্ত করা হয়। ১৯ তারিখ সন্ধ্যা থেকে টানা ৪৮ ঘন্টা অফিসার ইনচার্জ রানীনগর থানার নেতৃত্বে নাটোর বগুড়া জয়পুরহাট এবং নওগাঁর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। টানা অভিযান চালিয়ে ফাইনালি ২০ সেপ্টেম্বর কুখ্যাত ডাকাত, ছিনতাইকারী আসামি ০১. মোঃ মনিরুল ইসলাম, বাইরুল বেলাল(৩৮), পিতা মোঃ আফসার আলী, সাং-চা বাগান কলোনি থানা- আদমদিঘী, জেলা- বগুড়া ; নতুন  ডাকাত ও ছিনতাই কারী আসামি ০২. মোঃ নাহিদ হোসেন (২২), মোঃ শহিদুল মন্ডল, সং-রাজাপুর (ভূত রাজাপুর), থানা- রানীনগর, জেলা- নওগাঁ দলটি গ্রেফতার করা হয়। 

ডাকাত ও ছিনতাইকারী বাইরুল এবং নাহিদ  ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখে তারা পুলিশের কাছে স্বীকার করে যে গত ১৭ তারিখ সন্ধ্যা রাতে এবং ভোররাতে তারা চারজন মিলে দুই দফায় রানীনগর আবাদ পুকুর রোডে কয়েকজন লোকের নিকট থেকে ছিনতাই করে। এছাড়াও তারা নওগাঁ নাটোর সড়কে বিভিন্ন সময় ছিনতাইর চেষ্টা করেছিল। নাহিদ তার অপরাধের কথা স্বীকার করে আজ বিকেলে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে। দস্যুদের নিকট থেকে ভিকটিমের একটি মোবাইলসহ কয়েকটি মোবাইল, ১ টি হাসুয়া,  জব্দ করা হয়েছে। 

এ প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম হুঁশিয়ারি করে  বলেন নওগাঁ জেলা পুলিশ নওগাঁ- রানীনগর -আত্রাই- নাটোর আঞ্চলিক সড়কে যেকোনো ধরনের ছিনতাই ও দস্যুতা দমনে আইন ও বিধি অনুযায়ী শক্তি প্রয়োগ করবে সেই সাথে অপরাধীদের কঠোর হস্তে দমন করবে।