বন্ধ করুন
হবিগঞ্জ সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে নির্বাচন অফিসের এক কর্মচারী আটক
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


হবিগঞ্জ সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে নির্বাচন অফিসের এক কর্মচারী আটক


 স্বপন রবি দাশ
স্বপন রবি দাশ জেলা প্রতিনিধিঃ হবিগঞ্জ
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
হবিগঞ্জ সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে নির্বাচন অফিসের এক কর্মচারী আটক
হবিগঞ্জ সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে নির্বাচন অফিসের এক কর্মচারী আটক
Featured Image

হবিগঞ্জের সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে সুশান্ত চন্দ্র বিশ্বাস নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তিনি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কর্মরত।

সোমবার হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) বিষয়টি নিশ্চিত করেছে। আটক সুশান্ত চন্দ্র বিশ্বাস কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাচাইল গ্রামের সত্যেন্দ্র চন্দ্র বিশ্বাসের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, ৫৫ বিজিবির গুটিবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় শূন্যরেখা অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন সুশান্ত। এ সময় টহলরত বিজিবির সদস্যরা তাঁকে আটক করেন।

বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুশান্ত জানান, ২০১৬ সাল থেকে তিনি নির্বাচন অফিসে চুক্তিভিত্তিক কর্মী হিসেবে কাজ করছেন। বর্তমানে জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মরত।

সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, প্রায় এক মাস ধরে অনুমোদিত ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন সুশান্ত। এ কারণে তাঁর অবস্থান সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছিল।

বিজিবির জিজ্ঞাসাবাদে সুশান্ত আরও জানান, গত কয়েক দিন তিনি শ্রীমঙ্গলের একটি হোটেলে অবস্থান করছিলেন। পরে এক দালালের সহায়তায় সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করেন।

বিজিবি জানায়, তাঁর কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মুঠোফোন, নগদ ১২ হাজার ১৮৫ টাকা, তাঁর নামে করা দুটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ছয়টি বিভিন্ন ধরনের পরিচয়পত্র, ব্যবহৃত দাপ্তরিক সিল ও ব্যক্তিগত সামগ্রী উদ্ধার করা হয়েছে।

হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, চোরাচালানসহ বিভিন্ন ধরনের অপরাধ প্রতিরোধে বিজিবির নজরদারি অব্যাহত রয়েছে।