বন্ধ করুন
মা ইলিশ রক্ষা অভিযান/২০২৬ খ্রি;সফল করার লক্ষ্যে নৌ পুলিশের কঠিন সতর্কবার্তা।
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


মা ইলিশ রক্ষা অভিযান/২০২৬ খ্রি;সফল করার লক্ষ্যে নৌ পুলিশের কঠিন সতর্কবার্তা।


আল-আমিন
আল-আমিন জেলা প্রতিনিধিঃ শরিয়তপুর
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
মা ইলিশ রক্ষা অভিযান/২০২৬ খ্রি;সফল করার লক্ষ্যে নৌ পুলিশের কঠিন সতর্কবার্তা।
মা ইলিশ রক্ষা অভিযান/২০২৬ খ্রি;সফল করার লক্ষ্যে নৌ পুলিশের কঠিন সতর্কবার্তা।
Featured Image

নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের আওতাধীন শরীয়তপুর জেলার জাজিরা উপজেলাধীন মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়ি কর্তৃক, মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ উপলক্ষে একটি জনসচেতনামূলক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মাঝিরঘাট বাজার সংলগ্ন এলাকায় আয়োজিত মতবিনিময় সভার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সম্মানিত পুলিশ সুপার,,জনাব সৈয়দ মোশফিকুর রহমান নৌ পুলিশ, চাঁদপুর অঞ্চল, চাঁদপুর, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কংকন কুমার বিশ্বাস ইনচার্জ মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়ি,সম্মানিত বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সহ-সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ  জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি , জনাব, মো;মাইনুল ইসলাম ফরাজী মহোদয়, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নওডোবা ইউনিয়নের সম্মানিত  সভাপতি জনাব রফিকুল ফরাজী, বাংলাদেশ জাতীয়তাবাদী  মৎস্যজীবী দলের  জাজিরা থানার সাধারণ সম্পাদক, জনাব মো: আনোয়ার মাদবর,,  সমাজপতি জনাব মোখলেস মাতবর,যুবদল নেতা যুবদল জনাব  মহাসিন মাদবর,যুবদলের সভাপতি ১ নং ওয়ার্ড  ফয়জুল করিম মাতবর, দানেশ মাদবর, অনুষ্ঠানটির সঞ্চালনা করেন জনাব আব্দুল জলিল শেখ,সভাপতি শ্রমিক শ্রমিকদল নাওডোবা ইউনিয়ন,   ,ওয়ার্ড বিএনপির সভাপতি তোতা শেখ, ছাত্রদলের সভাপতি সজীব শেখ গ্রাম পুলিশের সদস্য সহ বিএনপি'র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মৎস্য আড়তদার, মৎস্য পাইকাড়,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ  অনুমান ৩০০/৩৫০জন, মৎস্যজীবী এবং মৎস্যজীবী  সমিতির সদস্যবৃন্দ  ইউনিয়ন পর্যায়ের বিএনপির নেতৃবৃন্দ,  উপস্থিত ছিলেন। সম্মানিত প্রধান অতিথি সহ নেতৃবৃন্দ বক্তব্যের মাধ্যমে জানান যে আগামী ০৮ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ থেকে ২৯ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ পর্যন্ত মোট ২২ দিন, মা ইলিশ সংরক্ষণ অভিযান নৌ পুলিশের পক্ষ থেকে  কঠিনভাবে  চলবে। এই সময় মাঝিরঘাট নৌ ফাঁড়ির আওতাধীন পদ্মা নদী এলাকায় সকল প্রকার মাছ ধরার কার্যক্রম বন্ধ রাখার জন্য উপস্থিত জেলেদের নির্দেশনা প্রদান করা হয়, এবং জেলেদের সকল প্রকার সহযোগিতা না করার জন্য আড়ৎদার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধ  করা হয়। এছাড়া এই নিষিদ্ধকালীন সময়ে সকল আড়ৎ ও বরফ কল, মাছ সংগ্রহ, বিক্রয় বহন বাজারজাত সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়। আইন অমান্য করে কেউ অবৈধ / নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করা হয়। ইলিশ মাছের বংশ বৃদ্ধি ও আসন্ন অভিযান সফল করার জন্য উপস্থিত সকলের নিকট আইনানুগ সহযোগিতা প্রত্যাশা করা হয়।আজ সকালে সম্মানিত পুলিশ সুপার মহোদয়  মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেন। এবং সকল অফিসার ও ফোর্সদের সাথে মতোবিনিময় করা সহ বিভিন্ন বিষয়ে দিক- নির্দেশনা প্রদান করা হয়।

স্থানীয় জনগণ সচেতন মহল প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ এই জনসচেতনামূলক সভাকে সাধুবাদ জানিয়েছেন।