বন্ধ করুন
সখিপুরে মানিক বকাউলের উদ্যোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


সখিপুরে মানিক বকাউলের উদ্যোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত


আল-আমিন
আল-আমিন জেলা প্রতিনিধিঃ শরিয়তপুর
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
সখিপুরে মানিক বকাউলের উদ্যোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত
সখিপুরে মানিক বকাউলের উদ্যোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত
Featured Image

‎শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চরভাগা ইউনিয়নের ৫৪ নম্বর চরভাগা-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎‎সোমবার (২১ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করা, ঝরে পড়া রোধ এবং শিক্ষার মানোন্নয়নে মায়েদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

‎‎অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্বপন বেপারী। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম আহমেদ মোল্লা।

‎‎সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক সেলিম আহমেদ মোল্লা বলেন, কোনো শিক্ষার্থী পড়াশোনায় অমনোযোগী হলে তাকে মনোযোগী করে তুলতে শিক্ষকদের পাশাপাশি মায়েদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সন্তানদের নিয়মিত পড়াশোনার প্রতি উৎসাহিত করার পাশাপাশি প্রয়োজনীয় তাগিদ দেওয়ার জন্য তিনি মায়েদের প্রতি আহ্বান জানান।

‎‎সখিপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ইমরান হোসেন বাবু বকাউল বলেন, প্রাথমিক বিদ্যালয় থেকেই শিক্ষার্থীদের মেধা ও দক্ষতার বিকাশ ঘটে। পরবর্তী সময়ে তারা মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে চিকিৎসক, প্রকৌশলী, বিসিএস ক্যাডারসহ বিভিন্ন পেশায় যুক্ত হয়ে সমাজ ও দেশের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

‎‎মানিক উদ্দিন বকাউল বলেন, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য টিফিনের ব্যবস্থা রয়েছে। চরভাগা-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যও ভবিষ্যতে টিফিনের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে।

‎‎তিনি আরও বলেন, অর্থের অভাবে কোনো শিক্ষার্থী যেন পড়াশোনা থেকে ঝরে না পড়ে, সে বিষয়ে তিনি ব্যক্তিগতভাবে সহযোগিতা করতে চান। অসহায়, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের নিজস্ব তহবিল থেকে সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।

‎‎এ সময় মানিক উদ্দিন বকাউল ঘোষণা দেন, প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারীকে ৫ হাজার টাকা এবং দ্বিতীয় স্থান অর্জনকারীকে ৩ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

‎‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সখিপুর থানা যুবদলের সহ-সভাপতি চঞ্চল বকাউল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলম বকাউল, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন বেপারী, হাসান বকাউল, লিয়াকত হোসেনসহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

‎‎শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করা, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি এবং ঝরে পড়া রোধে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপের মধ্য দিয়ে মা সমাবেশটি শেষ হয়।

‎

‎

‎