বন্ধ করুন
আশুলিয়ায় কারখানায় ৭ শ্রমিক মৃত্যুর ঘটনায় জাতীয় শ্রমিক শক্তির শোক
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

আশুলিয়ায় কারখানায় ৭ শ্রমিক মৃত্যুর ঘটনায় জাতীয় শ্রমিক শক্তির শোক

মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
আশুলিয়ায় কারখানায় ৭ শ্রমিক মৃত্যুর ঘটনায় জাতীয় শ্রমিক শক্তির শোক
আশুলিয়ায় কারখানায় ৭ শ্রমিক মৃত্যুর ঘটনায় জাতীয় শ্রমিক শক্তির শোক
Featured Image

ঢাকার আশুলিয়ার প্রীতি কম্পোজিট টেক্সটাইল লিমিটেডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ শ্রমিক নিহত এবং অর্ধশতাধিক আহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তি। রবিবার ২০ সেপ্টেম্বর দিবাগত মধ্যরাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির নেতারা এই মর্মান্তিক ঘটনায় শোক জানান।

বিবৃতিতে বলা হয়, জাতীয় শ্রমিক শক্তি মনে করে শিল্পকারখানায় শ্রমিকের জীবন ও নিরাপত্তার সঙ্গে কোনো ধরনের আপসের সুযোগ নেই। বয়লার, বৈদ্যুতিক ব্যবস্থা, অগ্নিনিরাপত্তা ও জরুরি নির্গমন ব্যবস্থার নিয়মিত পরিদর্শন ও যথাযথ রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়।

বিভিন্ন সূত্রের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্ঘটনার সময় কারখানায় প্রায় ৬০০ শ্রমিক কর্মরত ছিলেন এবং শেষ খবর পাওয়া পর্যন্ত ৭ জনের মৃত্যু ও অর্ধশতাধিক আহত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণকে আগুনের কারণ মনে করা হলেও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আসল রহস্য উদঘাটনের দাবি জানানো হয়।

জাতীয় শ্রমিক শক্তির আহ্বায়ক মাজহারুল ইসলাম ফকির ও সদস্য সচিব ঋআজ মোর্শেদ যৌথ বিবৃতিতে নিহতদের আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। একইসঙ্গে আহত শ্রমিকদের দ্রুত সুস্থতা কামনা এবং নিরাপত্তা ত্রুটির জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।