ঝিনাইদহের শৈলকুপা থানা পুলিশের দিন ও রাত্রিকালীন বিশেষ মাদকবিরোধী অভিযানে ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ৫ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালত আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে—
১। বিশ্বজিৎ (৩০), পিতা—চিরঞ্জিত, সাং—মাঠপাড়া, থানা—শৈলকুপা, জেলা—ঝিনাইদহ। তাকে ৩ মাস ১৫ দিন কারাদণ্ড ও ১,০০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
২। হৃদয় কুমার বিশ্বাস (২৫), পিতা—সুশিল কুমার বিশ্বাস, সাং—মধ্যপাড়া, থানা—শৈলকুপা, জেলা—ঝিনাইদহ। তাকে ৬ মাস কারাদণ্ড ও ১,০০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ২০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
৩। অমল চৌধুরী (৬৭), পিতা—মৃত জিতেন চৌধুরী, সাং—হিতামপুর, থানা—শৈলকুপা, জেলা—ঝিনাইদহ। তাকে ৭ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
৪। মো. রাসেল মন্ডল (৩৬), পিতা—মৃত সদর আলী মন্ডল, সাং—সাধুহাটি, থানা—শৈলকুপা, জেলা—ঝিনাইদহ। তাকে ৪ মাস কারাদণ্ড ও ১,০০০ টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মাদক ও অপরাধমুক্ত জেলা গঠনের লক্ষ্যে শৈলকুপা থানা পুলিশের এ ধরনের বিশেষ মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।