বন্ধ করুন
সিরিয়ার আলেপ্পোয় সেনাঘাঁটিতে বিস্ফোরণ, আহত অন্তত চার
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সিরিয়ার আলেপ্পোয় সেনাঘাঁটিতে বিস্ফোরণ, আহত অন্তত চার

মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
সিরিয়ার আলেপ্পোয় সেনাঘাঁটিতে বিস্ফোরণ, আহত অন্তত চার
সিরিয়ার আলেপ্পোয় সেনাঘাঁটিতে বিস্ফোরণ, আহত অন্তত চার
Featured Image

সিরিয়ার উত্তরাঞ্চলে একটি অস্ত্রভান্ডারে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। সরকারি কর্মকর্তারা সাধারণ মানুষকে ঘটনাস্থল থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, সোমবার ভোরে আলেপ্পো শহরের দক্ষিণের আল-আইস শহরের নিকটবর্তী একটি সিরীয় সেনাঘাঁটিতে এই বিস্ফোরণ ঘটে। তবে তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি।

আলেপ্পোর সিভিল ডিফেন্স অপারেশন প্রধান ফয়সাল মোহাম্মদ আলী সানা জানান, উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে চারজন আহত ব্যক্তিকে সরিয়ে নিয়েছেন। তিনি আরও বলেন যে চলমান বিস্ফোরণের কারণে জরুরি সেবাগুলো ঘটনাস্থলে পৌঁছাতে পারছে না।

আলেপ্পোর গভর্নর আজ্জাম আল-ঘারিব বাসিন্দাদের আপাতত ঘরের বাইরে না যাওয়ার অনুরোধ জানিয়েছেন। অভ্যন্তরীণ নিরাপত্তা কমান্ড জানিয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ওই সাইটে যাওয়ার রাস্তাগুলো বন্ধ রাখা হয়েছে।