রাজধানীর আজিমপুরে একটি বাসে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে আমিনুল ইসলাম শাওন নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার বিশ সেপ্টেম্বর রাত সোয়া দুইটার দিকে লালবাগ থানার আজিমপুর মেটার্নিটি ওভারব্রিজের নিচে এই ঘটনা ঘটে।
ভিআইপি পরিবহনের ওই বাসে আগুন দেওয়ার চেষ্টা করলে বিষয়টি বাস স্টাফ ও স্থানীয় লোকজনের নজরে আসে। পরে ঘটনাস্থলে টহল পুলিশ পৌঁছে তাকে হাতেনাতে আটক করে।
উত্তেজিত জনতা তাকে মারধর করলে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পুলিশ জানিয়েছে, তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।