বন্ধ করুন
নওগাঁয় বিভাগীয় কমিশনারের সঙ্গে জেলা কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


নওগাঁয় বিভাগীয় কমিশনারের সঙ্গে জেলা কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত


মোঃ মাহাবুব আলম শাওন
মোঃ মাহাবুব আলম শাওন উপজেলা প্রতিনিধিঃ বদলগাছী (নওগা)
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
নওগাঁয় বিভাগীয় কমিশনারের সঙ্গে জেলা কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
নওগাঁয় বিভাগীয় কমিশনারের সঙ্গে জেলা কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
Featured Image

নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে রাজশাহী বিভাগের সম্মানিত বিভাগীয় কমিশনার জনাব মোঃ ইউসুফ আলী মহোদয়ের সাথে নওগাঁ জেলার জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় নওগাঁ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের জেলা পর্যায়ের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। সভায় জেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জনসেবা নিশ্চিতকরণ, সরকারি উন্নয়ন কার্যক্রমের বাস্তবায়ন, আন্তঃদপ্তর সমন্বয় এবং জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।

সভায় জেলা পর্যায়ের কর্মকর্তাগণ নিজ নিজ দপ্তরের কার্যক্রম, বিদ্যমান সমস্যা, সম্ভাবনা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। বিভাগীয় কমিশনার মহোদয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং জনকল্যাণে সরকারি কার্যক্রম আরও গতিশীল, সমন্বিত ও কার্যকর করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

বিশেষ করে জনসেবার মানোন্নয়ন, সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, উন্নয়ন কার্যক্রমের যথাযথ বাস্তবায়ন এবং আন্তঃদপ্তর সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

মতবিনিময় সভায় নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয় উপস্থিত ছিলেন। তিনি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে জনগণের নিরাপত্তা ও কল্যাণে পুলিশের কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে অংশগ্রহণ করেন।

সভায় উপস্থিত জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে নওগাঁ জেলার সার্বিক উন্নয়ন, জননিরাপত্তা এবং জনগণের প্রত্যাশিত সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।