বন্ধ করুন
প্রিতিশ কুমার হালদারের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

প্রিতিশ কুমার হালদারের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
প্রিতিশ কুমার হালদারের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
প্রিতিশ কুমার হালদারের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
Featured Image

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে আনান কেমিক্যাল লিমিটেডের পরিচালক প্রিতিশ কুমার হালদারের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্পদ বিবরণী দাখিল না করা ও অবৈধ অর্থ বৈধ করার চেষ্টার অভিযোগে এ অনুমোদন দেওয়া হয়।

দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ জানান, ২০২২ সালের ১ ডিসেম্বর দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ মামলাটি দায়ের করা হয়েছিল। দুর্নীতি দমন কমিশন আইনের ২৬ (২) ও ২৭ (১) এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ৪ (২) ও ৪ (৩) ধারায় এই মামলা করা হয়।

তদন্তে আসামির বিরুদ্ধে ৪ কোটি ৮৪ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত অস্থাবর সম্পদ অর্জনের প্রমাণ মিলেছে। পাশাপাশি ব্যাংক এশিয়ার একটি হিসাবে ২০১৮ সালের ৮ অক্টোবর থেকে ২০২৪ সালের ১ জুলাই পর্যন্ত মোট ৭ কোটি ৭১ লাখ ৯৩ হাজার ৩৬৬ টাকা ২৮ পয়সার লেনদেন পাওয়া যায়।

এছাড়া ওই ব্যাংক হিসাবে ২০১৮ সালের ৮ অক্টোবর থেকে ২০১৯ সালের ১৯ নভেম্বর পর্যন্ত অস্বাভাবিক লেনদেনের তথ্য পায় দুদক। সংস্থাটির তদন্তে অবৈধ আয় বৈধ করার চেষ্টার বিষয়টি প্রতীয়মান হওয়ায় তাঁর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিলের এই চূড়ান্ত অনুমোদন দেওয়া হলো।