ঝিনাইদহের শৈলকুপায় দিন ও রাত্রিকালীন বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মোঃআল আমিন বিশ্বাস (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শৈলকুপা থানা পুলিশ। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে শৈলকুপা থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে মোঃআল আমিন বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়। তিনি শৈলকুপা উপজেলার কুশোবাড়ীয়া গ্রামের মৃত জাবেদ আলী বিশ্বাসের ছেলে।
পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে ৩ মাসের সশ্রম কারাদণ্ড এবং ১,০০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ১০ দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত: মোঃআল আমিন বিশ্বাস (২৬), পিতা—মৃত জাবেদ আলী বিশ্বাস, সাং—কুশোবাড়ীয়া, থানা—শৈলকুপা, জেলা—ঝিনাইদহ।
শৈলকুপা থানা পুলিশ জানায়, মাদক ও অপরাধমুক্ত জেলা গঠনের লক্ষ্যে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।