বন্ধ করুন
বংশালে অজ্ঞাত যুবকের রহস্যজনক মৃত্যু
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


বংশালে অজ্ঞাত যুবকের রহস্যজনক মৃত্যু


মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
বংশালে অজ্ঞাত যুবকের রহস্যজনক মৃত্যু
বংশালে অজ্ঞাত যুবকের রহস্যজনক মৃত্যু
Featured Image

রাজধানীর পুরান ঢাকার বংশাল কসাইটুলি জুম্মন কমিউনিটি সেন্টারের মোড় থেকে আনুমানিক ২৫ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার ১৯ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টার দিকে অচেতন অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

তানভীর হোসেন নামে এক পথচারী জানান, রাতে রিকশাযোগে যাওয়ার সময় বংশাল কসাইটুলি জুম্মন কমিউনিটি সেন্টারের মোড়ে এক যুবককে গুরুতর আহত ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পথচারীদের দেওয়া তথ্য অনুযায়ী, ওই যুবকের দুটি পা ভাঙা ছিল এবং মাথার ডান পাশেও আঘাতের চিহ্ন ছিল।

নিহতের পরনে কালো রঙের খাটো হাতা টি-শার্ট ও গাঢ় লাল বা মেরুন রঙের ট্রাউজার থাকলেও তার মৃত্যু কীভাবে হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এটি হত্যাকাণ্ড, দুর্ঘটনা নাকি আত্মহত্যা সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তিনি আরও জানান, নিহতের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।