রাজধানীর মিরপুরে দুটি বাসে আগুন দেওয়ার পর এবার বাড্ডা ইউলুপের কাছে দাঁড়িয়ে থাকা একটি স্টাফ বাসে আগুন দেওয়া হয়েছে। শনিবার রাত ৮টার দিকে বাসটিতে আগুন দেওয়া হয় বলে জানিয়েছেন বাড্ডা থানার এসআই হাসানুর।
এসআই হাসানুর জানান, এটি একটি স্টাফ বাস ছিল এবং কে বা কারা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে গেছে। এর ঘণ্টাখানেক আগে রাজধানীর মিরপুরে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
মিরপুরের ঘটনার পরই যাত্রাবাড়ীতে একাধিক হাতবোমা বিস্ফোরণের খবর পাওয়া যায়। এর আগে শুক্রবারও রাজধানীর বিভিন্ন এলাকায় হাতবোমা বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল।