বন্ধ করুন
আন্তর্জাতিক স্বীকৃতি পেল চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

আন্তর্জাতিক স্বীকৃতি পেল চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ

মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
আন্তর্জাতিক স্বীকৃতি পেল চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ
আন্তর্জাতিক স্বীকৃতি পেল চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ
Featured Image

চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ সম্প্রতি বিএমইএসি-র আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন অর্জন করেছে। গত শনিবার (১৯ সেপ্টেম্বর) কলেজের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এর মাধ্যমে দেশে বিএমইএসি স্বীকৃত মেডিকেল কলেজের সংখ্যা বেড়ে আটটিতে দাঁড়িয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগে এই স্বীকৃতি পাওয়া প্রতিষ্ঠানের সংখ্যা হলো দুটি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, একই ক্যাম্পাসে গত ২২ বছর ধরে ডেন্টাল কলেজ ও হাসপাতাল এবং আট বছর ধরে নার্সিং কলেজ চালু রয়েছে। এছাড়া কলেজটিতে ৫০০ শয্যার হাসপাতাল রয়েছে যেখানে প্রতিদিন শত শত রোগী চিকিৎসা নেন। চিকিৎসা সেবা আরও বাড়াতে প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে নতুন ১ হাজার শয্যার হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এ কিউ এম মোহসেন। এছাড়া কলেজের বিভিন্ন পর্যায়ের শীর্ষ কর্মকর্তা ও বিশিষ্ট চিকিৎসকরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক এই অর্জন চট্টগ্রামকে মানসম্মত স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।