বন্ধ করুন
কুমিল্লায় আইফোন নিয়ে বের হওয়া স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

কুমিল্লায় আইফোন নিয়ে বের হওয়া স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
কুমিল্লায় আইফোন নিয়ে বের হওয়া স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
কুমিল্লায় আইফোন নিয়ে বের হওয়া স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
Featured Image

কুমিল্লায় বাসা থেকে আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়ে নিখোঁজ হওয়া সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার একদিনের মাথায় শনিবার লালমাই পাহাড়ের পাদদেশ থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

শনিবার দুপুর একটার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন সালমানপুর এলাকার দক্ষিণ মোড়ে পাহাড়ের পাদদেশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহত অপ্রতিম (১৩) বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণিতে পড়ত এবং সে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে। এর আগে শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে কোটবাড়ি এলাকার বাসা থেকে সে হেঁটে বের হয়েছিল।

এরপর আর বাসায় ফিরে না আসায় সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার পরিবার। কোথাও না পেয়ে ছাত্রটির বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।