বন্ধ করুন
ফকিরহাটে দুর্গাপূজার প্রস্তুতি ও প্রতিমা শিল্পীদের ব্যস্ততা
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


ফকিরহাটে দুর্গাপূজার প্রস্তুতি ও প্রতিমা শিল্পীদের ব্যস্ততা


মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
ফকিরহাটে দুর্গাপূজার প্রস্তুতি ও প্রতিমা শিল্পীদের ব্যস্ততা
ফকিরহাটে দুর্গাপূজার প্রস্তুতি ও প্রতিমা শিল্পীদের ব্যস্ততা
Featured Image

দেবী দুর্গার আগমনকে ঘিরে দুয়ারে কড়া নাড়ছে শারদীয় দুর্গোৎসব। আগামী ১০ অক্টোবর মহালয়া এবং ১৭ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা। ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব।

এ উৎসবকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাট উপজেলার বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে চলছে প্রতিমা তৈরির ব্যস্ততা। বৃষ্টি-বৈরিতার মধ্যেও প্রায় এক মাস আগে থেকেই উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে শুরু হয়েছে দেবী দুর্গার প্রতিমা তৈরির কাজ।

ফকিরহাট শীতলাতলা মন্দির, ফকিরহাট কেন্দ্রীয় কালীমন্দির, গন্ধেশ্বরী মন্দির ও নলধা-বারুইডাঙ্গা সার্বজনীন পূজামন্দির ঘুরে দেখা গেছে, প্রতিমা তৈরির প্রাথমিক কাজে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। উপজেলার অন্যান্য পূজামণ্ডপেও চলছে একই ধরনের প্রস্তুতি।

ফকিরহাট বাজারের পালপাড়ার অরুণ পালের বাড়িতে দেখা গেছে ব্যস্ততার চিত্র এবং বিভিন্ন পূজামণ্ডপের অর্ডারের কাজ সরবরাহ করতে হিমশিম খাচ্ছেন তিনি। পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে দিন-রাত প্রতিমা তৈরির কাজ করছেন অরুণ পাল ও স্কুলপড়ুয়া জিৎ পাল।

কারিগর অরুণ পাল জানান, বাঁশ, খুঁটি, কুটো ও মাটি কিনে যে প্রতিমার জন্য ২৫ হাজার টাকা পাওয়া যায়, তাতে খরচ হয় প্রায় ১৫ হাজার টাকা। বৃষ্টি ও বাদলের কারণে অনেক ঝামেলা গেলেও এখন রোদ ওঠায় শুকানোর কাজ চলছে।

ফকিরহাট উপজেলায় এবার প্রায় ৭০টি পূজামণ্ডপে দুর্গাপূজার আয়োজন চলছে। এর মধ্যে মুলঘর ইউনিয়নে সর্বাধিক ২২টি, ফকিরহাট সদর ইউনিয়নে ১০টি এবং নলধা-মৌভোগ ইউনিয়নে ১০টি মণ্ডপ রয়েছে।

এছাড়া লখপুর ইউনিয়নে ৯টি, বাহিরদিয়া-মানসা ইউনিয়নে ৭টি, পিলজংগ ইউনিয়নে ৬টি, শুভদিয়া ইউনিয়নে ৪টি এবং বেতাগা ইউনিয়নে ৩টি মণ্ডপ রয়েছে।

আট্টাকী সার্বজনীন শীতলাতলা মন্দির কমিটির সাধারণ সম্পাদক রনি ঘোষ বলেন, দুর্গোৎসবকে সামনে রেখে প্রতিমা তৈরি ও অন্যান্য আয়োজন সমানতালে চলছে এবং এ বছর আরও উৎসবমুখর পরিবেশে উৎসব পালিত হবে।