বন্ধ করুন
নওগাঁয় মাদক বিরোধী অভিযান ১১৭০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ তিন মাদক ব্যবসায়ী কারবারি সহ মোট গ্রেফতার ৯
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


নওগাঁয় মাদক বিরোধী অভিযান ১১৭০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ তিন মাদক ব্যবসায়ী কারবারি সহ মোট গ্রেফতার ৯


নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁ জেলা প্রতিনিধি
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
নওগাঁয়  মাদক বিরোধী  অভিযান ১১৭০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ তিন মাদক ব্যবসায়ী কারবারি সহ মোট  গ্রেফতার ৯
নওগাঁয় মাদক বিরোধী অভিযান ১১৭০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ তিন মাদক ব্যবসায়ী কারবারি সহ মোট গ্রেফতার ৯
Featured Image

১৮-০৯-২০২৬ তারিখে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে এবং তত্ত্বাবধানে,  ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা ও অফিসার ইনচার্জ নওগাঁ সদর থানার নেতৃত্বে  নুনিয়াপট্টি ও সুইপার কলোনিতে বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয় ।  এই বিশেষ মাদক বিরোধী  অভিযানে ডিবি ও নওগাঁ সদর থানা এক যোগে  চারদিক দিয়ে ঘেরাও করে রাত ০৯ টা থেকে ১১ ঘটিকা পর্যন্ত   অভিযান পরিচালনা করে। 

অভিযান পরিচালনা কালে সুইপার কলোনির ০২ নং গেটের সামনে উপস্থিত লোকজনের সামনে মাদক ব্যবসায়ী আসামি  ১। শ্রী মুনি (৪৫) পিতা মৃত জীবন  মাতা গীতা রানী গ্রাম সুইপার কলোনি থানা জেলা নওগাঁ  কে মহিলা পুলিশ কর্তৃক  দেহ তল্লাশী করা হয়। তল্লাশী কালে আসামির হেফাজত হতে কালো রঙের পলিথিনের ৪ টাভ নীল রঙের ছোট পলি প্যাকে ৩০০+৩০০+৩০০+২৭০ সর্ব মোট ১১৭০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ কর হয়। এ সময় ১ নং আসামির সহায়তাকারী মাদক ব্যবসায়ী আসামি ২। মানিক ( ৩৮) পিতা মৃত সুবেদ আলী গ্রাম বাগবাড়ি পূর্ব পাড়া ৩। শাওন ( ৪২) পিতা সামছুল হক গ্রাম খাস নওগাঁ উভয় থানা ও জেলা নওগাঁ কে গ্রেফতার করা হয়। 

অভিযান পরিচালনা কালে সুইপার কলোনির মধ্যে মাদক সেবন এবং পাবলিক নুইসেন্স সৃষ্টিকারী  আসামি ৪। সিয়াম (১৯)  পিতা শুকুর আলী গ্রাম আনন্দ নগর ৫। রাকিব (১৯) পিতা শাহিন গ্রাম পাটালির মোর শাহি মসজিদ ৬। আবির হোসেন (১৯) পিতা সাজ্জাদ হোসেন সান্টু গ্রাম হাট নওগা ৭।  মাসুদ রানা (৩২) পিতা রমজান আলী গ্রাম কুমাই গাড়ি বাকি বিল্লাহ মসজিদের পাশে সর্ব থানা ও জেলা নওগাঁ ৮। মনোয়ার হোসেন (৪৮) পিতা মৃত আক্কাস গ্রাম বড় সাওতা থানা আত্রাই জেলা নওগা, এ/পি কাজির মোড়  জনৈক সামাদের ভাড়াটিয়া থানা জেলা নওগাঁ। ৯ রাজু মিয়া (৩২) পিতা মৃত ফরিদ মিয়া গ্রাম নুর পুর বিক্রমপুর  বড় মোকাম বাজার থানা লৌহজং জেলা মুন্সিগঞ্জ এ/ পি    জগন্নাথ শাহ রোড থানা লালবাগ জেলা ঢাকা দের গ্রেফতার করা হয়।  

এ বিষয়ে নওগাঁ সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক  মামলা দায়ের করা হয়েছে। এ প্রসঙ্গে পুলিশ সুপার নওগাঁ বলেন নুনিয়াপট্টি এবং সুইপার কলোনিতে মাদক প্রতিরোধে জেলা পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ। প্রত্যেক সপ্তাহে সেখানে অভিযান হবে, প্রয়োজনে প্রতিদিন হবে। মাদক প্রতিরোধে পুলিশকে সহযোগিতা করুন। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন।