বন্ধ করুন
বাবাকে হারিয়ে মানসিকভাবে বিপর্যস্ত গায়িকা সালমা
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বাবাকে হারিয়ে মানসিকভাবে বিপর্যস্ত গায়িকা সালমা

মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
বাবাকে হারিয়ে মানসিকভাবে বিপর্যস্ত গায়িকা সালমা
বাবাকে হারিয়ে মানসিকভাবে বিপর্যস্ত গায়িকা সালমা
Featured Image

ক্লোজআপ ওয়ান খ্যাত জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা তার বাবাকে হারিয়ে মানসিকভাবে অত্যন্ত বিপর্যস্ত হয়ে পড়েছেন। প্রিয় বাবাকে কবরে সমাহিত করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট দেন এই গায়িকা।

বাবার একটি ছবি শেয়ার করে ক্যাপশনে সালমা লেখেন, ও আব্বা তুমি কই গ্যালা আমাকে রেখে? এখন আমার খবর কে নিবে? তার এই আকুল আর্তনাদে ভক্ত ও অনুরাগীরা মন্তব্য করে তাকে সান্ত্বনা দিয়েছেন এবং সহকর্মীরা ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন।

দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন সালমার বাবা ফজলুল হক। গত সপ্তাহে অসুস্থ বোধ করলে তাকে ঢাকায় নিয়ে আসা হয় এবং বুধবার ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় তিনি ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর বেলা ১১টায় কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার গঙ্গারামপুর গ্রামে তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর স্থানীয় কবরস্থানে তাকে সমাহিত করা হয়। ব্যক্তিগত জীবনের নানা চড়াই-উতরাইয়ের পুরো সময়ে কন্যার পাশে ছিলেন তার বাবা।