বন্ধ করুন
রাজধানীতে দিনভর ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


রাজধানীতে দিনভর ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন


মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
রাজধানীতে দিনভর ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন
রাজধানীতে দিনভর ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন
Featured Image

শুক্রবার রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় দিনভর ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। দুপুরে জুমার নামাজের পর মালিবাগ রেলগেটসংলগ্ন সড়কে দুটি ককটেল বিস্ফোরিত হয়।

সন্ধ্যা ৬টার দিকে মহাখালী ফ্লাইওভারের ওপর থেকে নিচে ককটেল ফেলা হয়। প্রায় একই সময়ে আগারগাঁওয়ের বেতার ভবনের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে যাত্রাবাড়ী থানার প্রধান ফটকের সামনে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর কিছুক্ষণ পর বাবুবাজার ব্রিজের নিচে মাজারের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে।

রাত ৯টা ১০ মিনিটের দিকে মগবাজার চৌরাস্তা জামে মসজিদের পাশে ককটেল বিস্ফোরণ হয়। এছাড়া রাত ১১টার দিকে রামপুরা বাংলাদেশ টেলিভিশনের সামনের সড়কে জোড়া হাতবোমা বিস্ফোরিত হয়।

রাত ১০টার পর কাফরুল থানার সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটে। এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ঘটনাগুলোর পেছনে কারা জড়িত বা এর পেছনে কোনো যোগসূত্র আছে কি না, সে বিষয়ে পুলিশ এখনো নিশ্চিত করে কিছু জানাতে পারেনি। পুলিশ জানিয়েছে, প্রতিটি ঘটনার বিষয়ে তদন্ত চলছে।