জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভিশন বাস্তবায়ন এবং অনলাইন রাজপথে আন্দোলন-সংগ্রাম জোরদারের লক্ষ্যে লালবাগ থানা জিয়া সাইবার ফোর্সের বিশেষ সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালবাগ থানা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক বদিউল আলম সুইট। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ কৃষকদলের ২য় যুগ্ম আহ্বায়ক,জিয়া সাইবার ফোর্সের সাবেক আহবায়ক রবিউল আউয়াল তালুকদার (রবি)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়া সাইবার ফোর্স ঢাকা মহানগর দক্ষিণ-এর সভাপতি এবং ঢাকা মহানগর দক্ষিণ কৃষকদলের যুগ্ম আহ্বায়ক এডভোকেট মোঃ জাহাঙ্গীর হোসেন। সভা পরিচালনা করেন জিয়া সাইবার ফোর্স ঢাকা মহানগর দক্ষিণ-এর সাধারণ সম্পাদক ডাঃ মোহাইমিনুল ইসলাম বিপ্লব। সভায় বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে রাজপথের পাশাপাশি ডিজিটাল মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশের মানুষের বার্তা পৌঁছে দিতে সাইবার ফ্রন্টকে আরো সুসংগঠিত ও সক্রিয় করতে হবে। ভুয়া তথ্য ও অপপ্রচারের বিরুদ্ধে সঠিক সত্য তুলে ধরাই জিয়া সাইবার ফোর্সের মূল লক্ষ্য।
প্রস্তুতি সভায় লালবাগ থানা জিয়া সাইবার ফোর্সের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দসহ অন্যান্য স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সভার শেষ পর্যায়ে লালবাগ থানা জিয়া সাইবার ফোর্সকে তৃণমূল পর্যায় থেকে আরও গতিশীল ও শক্তিশালী করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক সিদ্ধান্ত গৃহীত হয়।