বন্ধ করুন
হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ


 স্বপন রবি দাশ
স্বপন রবি দাশ জেলা প্রতিনিধিঃ হবিগঞ্জ
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ
হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ
Featured Image

হবিগঞ্জের বানিয়াচংয়ে পূর্ববিরোধের জেরে জাইদুল মিয়া (২৬) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকালে উপজেলার মন্দরী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জাইদুল মিয়া মন্দরী গ্রামের লোকমান মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, মন্দরী গ্রামে সাবেক চেয়ারম্যান শেখ শামসু মিয়ার পক্ষের লোকজনের সঙ্গে মাজিদ খানের পক্ষের লোকজনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষ ও পাল্টাপাল্টি হামলার ঘটনাও ঘটেছে।

পরিবারের সদস্যরা জানান, শুক্রবার সকালে হাওরে কৃষিকাজ শেষে বাড়ি ফিরছিলেন জাইদুল। পথে মাজিদ খানের বাড়ির কাছাকাছি পৌঁছালে কয়েকজন তাঁর ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

পরে স্থানীয় লোকজন জাইদুলকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নজমুল হক বলেন, প্রাথমিকভাবে দীর্ঘদিনের বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। সাবেক চেয়ারম্যান শেখ শামসু মিয়া ও মাজিদ খানের পক্ষের লোকজনের মধ্যকার বিরোধের বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।

ওসি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।