বন্ধ করুন
ঘরে ঘরে সর্দি-কাশি-জ্বর, ঢাকার বাতাসও কি দায়ী?
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


ঘরে ঘরে সর্দি-কাশি-জ্বর, ঢাকার বাতাসও কি দায়ী?


মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
ঘরে ঘরে সর্দি-কাশি-জ্বর, ঢাকার বাতাসও কি দায়ী?
ঘরে ঘরে সর্দি-কাশি-জ্বর, ঢাকার বাতাসও কি দায়ী?
Featured Image

সেপ্টেম্বরেও দূষণের তালিকায় ঢাকা ১৫ সেপ্টেম্বরের তথ্যে ১৬৭ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে ছিল। ওই দিন ২২৫ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকার শীর্ষে ছিল কঙ্গোর রাজধানী কিনশাসা। ২০১ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর এবং ১৬৮ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ছিল ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা।

বায়ু বিশেষজ্ঞরা বলেছেন, একিউআই সূচক শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো, ৫১ থেকে ১০০ মোটামুটি, ১০১ থেকে ১৫০ পর্যন্ত সতর্কতামূলক, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০-এর মধ্যে খুব অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। বায়ুদূষণ বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আব্দুস সালাম জানান, গত কয়েক বছরের তুলনায় বর্তমানে বায়ুদূষণের মাত্রা সব জায়গায় বেশি।

রাজধানীর ইস্কাটনের বাসিন্দা লিপি আক্তারের ১৫ বছরের ছেলে হঠাৎ ঠান্ডা, কাশি ও হালকা জ্বরে আক্রান্ত হয় এবং পরীক্ষায় ডেঙ্গু নেগেটিভ আসে। চিকিৎসক জানান তার লাং ইনফেকশন হয়েছে ও অ্যালার্জি রয়েছে। শাহজাহানপুরের বাসিন্দা শামসুল করিমের ছেলেও ডাস্ট অ্যালার্জিতে আক্রান্ত হয়ে এখন নিয়মিত নেবুলাইজ ও ওষুধ খাচ্ছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী জানান, বর্তমানে জ্বর, সর্দি-কাশির সঙ্গে বায়ুদূষণের সরাসরি যোগসূত্র সব ক্ষেত্রে না থাকলেও ফুসফুসের সমস্যা ও অ্যালার্জির ক্ষেত্রে তা ভূমিকা রাখে। বায়ুদূষণের কারণে মানবদেহের প্রায় সব অঙ্গ-প্রত্যঙ্গের ক্ষতি হয় এবং এটি হার্ট অ্যাটাকের একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে।