মাদকমুক্ত সমাজ গড়া এবং তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সাভারে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল আসর (১ম টুর্নামেন্ট)-২০২৬। মাদককে না বলি, লেখাপড়া ও খেলাধুলাকে হ্যাঁ বলি এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে রাজাশন স্পোর্টিং ক্লাব এবং নাঈম ওয়ারিয়র্স এফসি। এ উপলক্ষে আয়োজিত জমকালো উদ্বোধন অনুষ্ঠানে সাভার উপজেলার বিশিষ্ট রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়ানুরাগী ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং আশুলিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মোঃ মঈনুদ্দিন বিপ্লব। শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নৌরঙ্গী সুপার মার্কেটের সভাপতি জনাব হাজী মোঃ রফিকুল ইসলাম। উদ্বোধনী ম্যাচে সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব হাজী মোঃ করিম পালোয়ান, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী, জনাব হাজী মোঃ জয়নাল আবেদীন, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী জনাব মোঃ সাইদুর রহমান, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী, মি. আগষ্টিন প্রতাপ গমেজ, চেয়ারম্যান, দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ, জনাব অ্যাডভোকেট মোঃ নাহিদুল ইসলাম শাহিন, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী, জনাব হাফেজ মোঃ দেলোয়ার হোসেন, সদস্য সচিব, সাভার থানা স্বেচ্ছাসেবক দল। জনাব মোঃ মেহফুজুর রহমান রাসেল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক,জনাব মোঃ রুবেল সরকার শাওন, সিইও, ডি' কোম্পানী, জনাব মোঃ তাজ খান নাঈম, সাংগঠনিক সম্পাদক, সাভার পৌর ছাত্রদল রাসেদুল জামান রাসেল, কাউন্সিলর পদপ্রার্থী, ৮নং ওয়ার্ড আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল গ্রাস থেকে দূরে রেখে পড়ালেখা ও মাঠমুখী করতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী ম্যাচ ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে।