বন্ধ করুন
গাইবান্ধায় রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

গাইবান্ধায় রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

শহীদুল ইসলাম শহীদ
শহীদুল ইসলাম শহীদ সংবাদদাতাঃ গাইবান্ধা
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
গাইবান্ধায় রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার
গাইবান্ধায় রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার
Featured Image

গাইবান্ধা সদরে রেলনাইনের পাশ থেকে আবদুল সামাদ মিয়া নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে সদর উপজেলার শিমুলতাড়ই এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আবদুল সামাদ মিয়া (৩৫) গাইবান্ধা সদরের সাবুদখাল গ্রামের মৃত আবদুল সালাম মিয়ার ছেলে। আবদুল সামাদ মিয়া দীর্ঘদিন থেকে মানসিক রোগে ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা যায়।

গাইবান্ধা রেলওয়ে ফাঁড়ি থানার ইন্সপেক্টর ইনচার্জ সাহেব গণি জানান,এদিন সকালে রেললাইনের পাশে ওই যুবকের মরদেহ দেখে গাইবান্ধা রেলস্টশন মাস্টারকে জানায়। খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। অর্ধগলিত মরদেহের পরিচয় পাওয়া যাচ্ছিল না। পরে বায়োমেট্রিক করে পরিচয় শনাক্ত করা হয়।

তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই মরদেহের ছবি পোস্ট করে স্থানীয়রা। পরে নিহত যুবকের চাচাতো ভাই সাজু মিয়া থানায় এসে মরদেহ শনাক্ত করেন। পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহটি ময়না তদন্ত ছাড়াই নিহতের স্ত্রী ময়না বেগমের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।