বন্ধ করুন
সম্পর্ক টিকিয়ে রাখতে বিনিয়োগ করতে হয়: বর্ষা
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


সম্পর্ক টিকিয়ে রাখতে বিনিয়োগ করতে হয়: বর্ষা


মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
সম্পর্ক টিকিয়ে রাখতে বিনিয়োগ করতে হয়: বর্ষা
সম্পর্ক টিকিয়ে রাখতে বিনিয়োগ করতে হয়: বর্ষা
Featured Image

সম্পর্কের ভিত্তি মজবুত করার পরামর্শ দিয়ে বর্ষা বলেন, আপনার বাবা-মা কিংবা পরিবারের বড়দের সঙ্গে আপনার পছন্দের মানুষটাকে পরিচয় করিয়ে দিন, তাকে পারিবারিকভাবে আপন করে নিন। কারণ কোনো সম্পর্ক যখন শুধু দুজন মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং পরিবারের মানুষদের সঙ্গেও একটা বন্ধন তৈরি হয়, তখন সেই সম্পর্কের সঙ্গে মায়া, সম্মান এবং দায়বদ্ধতাও তৈরি হয়। আর সেই কারণেই, কোনো সম্পর্ককে সত্যিকার অর্থে দীর্ঘস্থায়ী করতে চাইলে শুধু ভালোবাসা যথেষ্ট নয়—সেখানে সময়, যত্ন, সম্মান, ব্যবহার এবং পারিবারিক বন্ধনেরও ইনভেস্টমেন্ট দরকার।

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা আফিয়া নুসরাত বর্ষা ব্যক্তিগত জীবনে নায়ক-প্রযোজক অনন্ত জলিলের সঙ্গে ঘর বেঁধেছেন এই অভিনেত্রী। ২০১০ সালে ইফতেখার চৌধুরী পরিচালিত ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় বর্ষার। ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর অনন্ত জলিলকে বিয়ে করেন বর্ষা এবং এ দম্পতির সংসার আলো করে জন্ম নিয়েছে দুই পুত্রসন্তান।

বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর বিকালে সম্পর্কের বিনিয়োগ নিয়ে বেশ দীর্ঘ একটি পোস্ট দিয়েছেন এই অভিনেত্রী যা নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। বর্ষা বলেন, যেকোনো সম্পর্ক টিকিয়ে রাখতে হলে, আপনাকে সেই সম্পর্কে ইনভেস্ট করতে হবে এবং এই ইনভেস্টমেন্ট বলতে শুধু টাকা-পয়সা বোঝায় না।

বর্ষা আরও বলেন, আমার কাছে সম্পর্কের আসল ইনভেস্টমেন্ট হচ্ছে আপনার সময়, আপনার ব্যবহার, আপনার যত্ন এবং পারিবারিকভাবে একজন মানুষকে নিজের জীবনের সঙ্গে জড়িয়ে নেওয়া। একটা সময় একজন মানুষের সঙ্গে পরিবারের সামাজিকতা, সম্মান, মায়া, দায়বদ্ধতা এবং আত্মিক একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, তখন সেই জায়গা থেকে সরে আসার আগে মানুষ অন্তত একবার হলেও চিন্তা করে।