বন্ধ করুন
নিহত এসআই আলতাফের পরিবারকে আইজিপির আর্থিক অনুদান
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

নিহত এসআই আলতাফের পরিবারকে আইজিপির আর্থিক অনুদান

মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
নিহত এসআই আলতাফের পরিবারকে আইজিপির আর্থিক অনুদান
নিহত এসআই আলতাফের পরিবারকে আইজিপির আর্থিক অনুদান
Featured Image

কর্তব্যরত অবস্থায় সন্ত্রাসীদের হামলায় নিহত স্পেশাল ব্রাঞ্চের উপপরিদর্শক মো. আলতাফ হোসেনের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ পুলিশ। পুলিশ কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের আর্থিক অনুদান দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক ও বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান মো. আলী হোসেন ফকির। বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরে আইজিপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নিহত এসআইয়ের পরিবারের সদস্যরা।

সাক্ষাৎকালে নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান আলী হোসেন ফকির। তিনি বলেন, দায়িত্ব পালনকালে এসআই আলতাফ হোসেনের আত্মত্যাগ পেশাগত কর্তব্যনিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত এবং তার অবদান পুলিশ বাহিনী সবসময় স্মরণ করবে। আইজিপি জানান, আলতাফ হোসেনের পরিবারের জন্য পুলিশের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে এবং তার আত্মত্যাগ সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক পাওয়ার যোগ্য।

উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় সাভারের বলদেশী পশ্চিমপাড়ায় দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় এসআই আলতাফ হোসেন নিহত হন।