বন্ধ করুন
নিম্ন স্তরের সিগারেটের দাম আরও ৩ টাকা বাড়লো
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

নিম্ন স্তরের সিগারেটের দাম আরও ৩ টাকা বাড়লো

মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
নিম্ন স্তরের সিগারেটের দাম আরও ৩ টাকা বাড়লো
নিম্ন স্তরের সিগারেটের দাম আরও ৩ টাকা বাড়লো
Featured Image

দেশের কম দামি বা নিম্নস্তরের সিগারেটের দাম আরও বাড়িয়েছে সরকার। এখন থেকে এই স্তরের প্রতি ১০ শলাকা সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য কমপক্ষে ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এত দিন এই স্তরের প্রতি ১০ শলাকার দাম ছিল ৬২ টাকা।

বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ মূল্য নির্ধারণের কথা জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী নিম্নস্তরের সিগারেটের দাম ৬২ টাকা থেকে আরও ৩ টাকা বাড়ানো হয়েছে। তবে অন্য স্তরের সিগারেটের মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে।

নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী মধ্যম স্তরের প্রতি ১০ শলাকা সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য ৯২ টাকা এবং উচ্চ স্তরের ১৬০ টাকা বহাল রয়েছে। এছাড়া প্রিমিয়াম স্তরের সিগারেটের দাম ২১০ টাকা বা তদূর্ধ্ব বহাল রাখা হয়েছে।

এর আগে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সব স্তরের সিগারেটের দাম বাড়ানো হয়েছিল। তবে বাজেট ঘোষণার পর নিম্নস্তরের সিগারেটের দাম আরও বাড়ানোর উদ্যোগ নেয় সরকার যা সম্প্রতি মন্ত্রিসভায় অনুমোদন পায়।